ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জুটি বাঁধছেন রণবীর-কিয়ারা

ads

দক্ষিণী সিনেমার পরিচালক শংকর নতুন একটি সিনেমা নির্মাণ করছেন। আর তাতে অভিনয় করবেন বলিউড অভিনেতা রণবীর সিং। বেশ কিছুদিন ধরে এ গুঞ্জন উড়ছে। এদিকে শোনা যাচ্ছে, নাম ঠিক না হওয়া এ সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। 


টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর সিং ও কিয়ারা আদভানি। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। 


ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে কবীর খান নির্মাণ করছেন ‘৮৩’ নামে সিনেমা। রণবীর সিং অভিনীত এ সিনেমা আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় দেখা যাবে এটি। 


কিয়ারা আদভানির কাজের তালিকাও ছোট নয়। তাকে সর্বশেষ অক্ষয় কুমারের বিপরীতে ‘লক্ষ্মী’ সিনেমায় দেখা যায়। তার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে হলো—‘শেরশাহ’, ‘যুগ যুগ জিও’, ‘ভুল ভুলাইয়া ২’।

ads
ads
ads

Our Facebook Page